দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. নাসির উদ্দিন তালুকদার (৫৯) নিজের ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর ‘দৈনিক আশ্রয় প্রতিদিন’-এ ‘মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে তার ছবি ব্যবহার করা হলেও এর বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সংবাদ প্রকাশের আগে তার বক্তব্যও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
নাসির উদ্দিনের অভিযোগ, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার ছবি ব্যবহার করা হয়েছে। এতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছকে জানানো হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ারকে পত্রিকাটির প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ৮ অক্টোবর পত্রিকাটিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।
নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে তার নাম ও ছবি ব্যবহার করে কোনো মিথ্যা বা মানহানিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
যে আই